কালীগঞ্জে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি-মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) ২৬ বছর পূর্তি ও ২৭ বর্ষে পদার্পণ উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে দিবসটি পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার (২৬ অক্টোবর) বিকেলে পৌরসভার ব্যাংকের মোড় এলাকায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কালীগঞ্জ শাখায় গ্রাহকদের সচেতনতামূলক কার্যক্রম বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) কালীগঞ্জ শাখার ব্যবস্থাপক ইকরাম মাহমুদ এর সভাপতিত্বে ও সিনিয়র অফিসার শফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র লুৎফুর রহমান, ব্যাংক ভবনের সত্ত্বাধীকারি আজাদ আনোয়ার হোসেন, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, গ্রাহক আশরাফ হোসেন, এমটিবি কালীগঞ্জ শাখার অপারেশন ম্যানেজার মো. শাহীনুল হক, সিনিয়র অফিসার শামিমুল আহসান, রিলেশনশিপ অফিসার সাজ্জাদ হোসেন, জুনিয়র অফিসার সঞ্জীব কুমার গায়েন, কাস্টমার সার্ভিস অফিসার সাইফুল ইসলাম প্রমুখ।
পরে কেক কেটে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) ২৬ বছর পূর্তি উদযাপন করা হয়।
এ সময় ব্যবসায়ি, গণমাধ্যমকর্মী, ব্যাংকের সকল শ্রেণি পেশার গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































